২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চশমার বিকল্প হবে গুগল গ্লাস

নিউ ইয়র্কভিত্তিক চশমা নির্মাতা প্রতিষ্ঠান রচেস্টার অপটিক্যাল গুগল গ্লাসের সঙ্গে যৌথভাবে কাজ করার কথা জানিয়েছে। ব্যবহারকারীর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গুগল গ্লাসের লেন্স সরবরাহ করবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 05:52 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, গুগল গ্লাসে ব্যবহারকারীর চোখের জন্য সহনীয় পাওয়ারযুক্ত লেন্স সরবরাহ করবে রচেস্টার অপটিক্যাল।

২০১৪ সালের শুরুতে আনুষ্ঠানিকভাবে বাজারে আসছে গুগল গ্লাস। সবাই যেন গুগল গ্লাস ব্যবহার করতে পারে, সেজন্য নতুন এ প্রকল্পে কাজ শুরু করেছে গুগল।

বিভিন্ন রংয়ে ও ডিজাইনে একজন ব্যবহারকারী ডাক্তারের পরামর্শ অনুযায়ী লেন্স ব্যবহার করতে পারবেন গুগল গ্লাসে। এজন্য ওয়েবসাইটে অর্ডার দেওয়ার দুই দিনের মধ্যে চাহিদা অনুযায়ী লেন্স সরবরাহ করবে ৮০ বছরের পুরনো চশমা নির্মাতা প্রতিষ্ঠানটি।