২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ ইন্টারনেট গড়তে ‘হ্যাকারওয়ান’

নিরাপদ ইন্টারনেট গড়ে তোলার জন্য একত্রিত হয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট, সোশাল নেটওয়ার্ক জায়ান্ট ফেইসবুক এবং ইন্টারনেট জায়ান্ট গুগল। প্রতিষ্ঠান তিনটি হ্যাকারদের সাহায্যে ওয়েবের নিরাপত্তা ত্রুটি বের করার উদ্দেশ্যে ‘হ্যাকারওয়ান’ কর্মসূচির আয়োজন করেছে। হ্যাকাররা নিরাপত্তা ত্রুটি বের করতে পারলে তাদের আর্থিক পুরস্কার দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 09:04 AM

Updated : 25 Apr 2022, 07:30 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়েবের কোন অংশগুলো পরীক্ষা করে দেখা যেতে পারে, সে বিষয়ে আয়োজক দলই পরামর্শ দিয়েছে।

কর্মসূচির পুরস্কারের অর্থ সর্বনি¤œ ৩০০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার পর্যন্ত। নিরাপত্তা ত্রুটির মাত্রার উপর নির্ভর করবে পুরস্কার হিসেবে অর্থের পরিমাণ। তবে নিরাপত্তা ত্রুটির গুরুত্ব বিবেচনা করে পুরস্কারের অর্থ বাড়ানো হতে পারে।

নিরাপত্তা ত্রুটির গুরুত্ব বিবেচনার জন্য থাকবে গুগল কর্মীদের বিশেষ প্যানেল। তারাই সিদ্ধান্ত নেবেন কোন ত্রুটির জন্য কী পরিমাণ অর্থ দেওয়া হবে। আর এ পুরস্কারের অর্থ বহন করবে মাইক্রোসফট এবং ফেইসবুক।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে কিউবা, ইরান, উত্তর কোরিয়া এবং সিরিয়া বাদে কর্মসূচিতে অন্যান্য দেশের নাগরিক, এমনকি শিশুরাও অংশ নিতে পারবেন। তবে কোনো শিশু নিরাপত্তাত্রুটি খুঁজে পেলে তাকে অভিভাবকের মাধ্যমে পুরস্কারের অর্থ সংগ্রহ করতে হবে।

অন্যদিকে উইন্ডোজের বিশেষ নিরাপত্তাত্রুটি বের করার জন্য মাইক্রোসফটের আলাদা কর্মসূচি চলছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি এ জন্য পুরস্কারের অর্থ এক লাখ ডলার পর্যন্ত বৃদ্ধি করেছে।