‘কল অফ ডিউটি: ঘোস্ট’ বাজারে
ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা সনি ও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের নতুন গেইমিং কনসোল বাজারে আসার এক সপ্তাহ আগেই ছাড়া হয়েছে ‘কল অফ ডিউটি: ঘোস্ট’ ভিডিও গেইম।
সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি বাজারে আসা কল অফ ডিউটির বিক্রির পরিমাণ গেইমটির আগের ভার্সনের তুলনায় কম। বিষয়টি স্বীকার করেছেন গেইমটির নির্মাতারাও।
ডেভেলপার ইনফিনিটি ওয়ার্ডের স্টুডিও প্রধান মার্ক রুবিন কিছু গেইমারদের নতুন ও উন্নত হার্ডওয়্যারের জন্য অপেক্ষাকে এর বিক্রি কমার জন্য দায়ী করেছেন।
গত বছরের শেষদিকে শুধু যুক্তরাজ্যেই দুই কোটি ছয় লাখ কপি বিক্রি হয়েছিল গেইমটির আগের ভার্সন। বিক্রির হার তৎকালীন অ্যাভেঞ্জার অ্যাসেম্বল সিনেমার বিক্রিত টিকেটের দ্বিগুণ হওয়ায় ২০১২ সালের দেশের সেরা বিক্রিত বিনোদনের খেতাব পেয়েছিল গেইমটি।
