২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপ্যাড এয়ার বিস্ফোরণ অস্ট্রেলিয়ায়

টেক জায়ান্ট অ্যাপলের নতুন ট্যাবলেট ডিভাইস ‘আইপ্যাড এয়ার’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। স্থানীয় একটি মোবাইল ফোনের দোকানে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় দমকল বাহিনীকে ডাকতে হয়। অবশ্য এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 05:42 PM

Updated : 13 Oct 2022, 03:03 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যানবেরার ভোডাফোন স্টোরে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ভোডাফোনের মুখপাত্র এক বিবৃতিতে জানান, “ডিভাইসটির চার্জিং পোর্টে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। ডিভাইসটি অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটতে পারে।”

এ ব্যাপারে অ্যাপল কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে অ্যাপলের একজন প্রতিনিধি ভোডাফোন স্টোর ঘুরে দেখেছেন এবং বিস্ফোরিত অ্যাইপ্যাড এয়ার পরীক্ষা করেছেন বলে জানিয়েছে ম্যাশএবল।

কোনো আইওএস ডিভাইস বিস্ফোরণের এটাই প্রথম ঘটনা নয়। এর আগে অস্ট্রেলিয়াগামী এক বিমানে আইফোন ৪ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

অ্যাপল ২২ অক্টোবর আইপ্যাড এয়ারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। ১ নভেম্বর থেকে বিশ্বের ৪০টি দেশে একসঙ্গে বিক্রি শুরু হয় ট্যাবলেট কম্পিউটারটির।