বাড়ি চিনবে গুগল গ্লাস
ইন্টারনেট জায়ান্ট গুগলের পরিধানযোগ্য ডিভাইস গুগল গ্লাস জানে আপনি কোথায় বাস করেন।
এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, আপডেট করা হচ্ছে গুগল গ্লাসে ব্যবহৃত এক্সই ১১ সফটওয়্যার। এতে বাড়ির ঠিকানা পর্যন্ত জানাবে গুগল গ্লাস।
২০১৪ সালে বাজারে ছাড়ার আগেই আরও কিছু প্রযুক্তিগত উন্নয়ন যুক্ত হচ্ছে গুগল গ্লাসে।
সপ্তাহের কাজের তালিকা সম্পর্কে জানতে গুগল গ্লাসে কমান্ড করা যাবে। মুখে নির্দেশনা দিলে সেটাও বুঝতে পারবে গুগল গ্লাস। এ জন্য ‘ওকে গ্লাস, গুগল’ বলার পর একটি অপশন দেখাবে। সেখান থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া যাবে।
গুগল গ্লাসে একবার বাড়ির ঠিকানা সেভ করা হলে, সেটা মুছবে না। অনেকটা গুগলের চালকবিহীন গাড়ির মতোই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে গুগল গ্লাসে। অফিস বা বাড়ির ঠিকানা জানতে চাইলে ম্যাপের মাধ্যমে দিকনির্দেশনা জানা যাবে। ‘ডিরেকশন’ বলার পর যদি বলা হয় ‘হোম’ তবে একেবারে বাড়ির দরজা পর্যন্ত কীভাবে যেতে হবে, সেটা গুগল ম্যাপে দেখা যাবে।
