২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও গেইমসের আয় টপকাবে হলিউডকেও

হলিউডকেও ছাড়িয়ে যাবে ভিডিও গেইমস ইন্ডাস্ট্রির আয়। গেইমিং প্রযুক্তির অগ্রগতি আর জনপ্রিয়তা এতটাই দ্রুত বাড়ছে যে অনেক ক্ষেত্রেই হলিউড সিনেমার থেকে বেশি জনপ্রিয়তা পাচ্ছে ভিডিও গেইমস। এভাবে চলতে থাকলে বিশ্বব্যাপী ভিডিও গেইমস ইন্ডাস্ট্রির বার্ষিক আয় ছাড়িয়ে যাবে ১০ হাজার কোটি ডলার।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 06:19 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, বছরে হলিইডের নেট আয় ১ হাজার ৮০ কোটি ডলার। এর বিপরীতে ভিডিও গেইমসের আয় হবে হলিউডের থেকে ৮ হাজার ২০০ কোটি ডলার বেশি ।

ভিডিও গেইমসের মারমার কাটকাট জনপ্রিয়তার প্রমাণ ‘গ্র্যান্ড থেফট অটো ৫’ গেইমটি। ভিডিও গেইমের সর্বোচ্চ আয়ের পুরনো রেকর্ড ভেঙে  ১০০ কোটি ডলার আয় করে নতুন রেকর্ড গড়েছে গেইমটি। অন্যদিকে ট্রান্সফরমার তারকা মেগান ফক্স কন্ঠ দিয়েছেন কল অফ ডিউটি: ঘোস্টস’ গেইমটিতে। এই গেইমটিও ১০০ কোটি ডলারের বেশি আয় করবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে অনেক হলিউডি তারকাই ঝুঁকেছেন ভিডিও গেইমসের দিকে। এমা স্টোন, ক্রিস্টোফার ওয়াকেন আর স্নুপ ডগের মতো অনেক তারকাই কণ্ঠ দিয়েছেন ভিডিও গেইমসে।