২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের ঘোষণা দিলেন এসার সিইও

বারবার আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা, সর্বোপরি প্রতিষ্ঠানের আর্থিক দুরাবস্থার দায়ভার মাথায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন টেক জায়ান্ট এসারের প্রধান নির্বাহী কর্মকর্তা জে টি ওয়াং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 05:23 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, এসারকে দেওয়া এক বিবৃতিতে পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন ওয়াং।

ওই বিবৃতিতে তিনি বলেছেন, “কয়েক বছর ধরেই এসার অনেক জটিলতার মধ্যদিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে সময় এসেছে আমার পদত্যাগের এবং নতুন কাউকে এই দায়িত্ব দিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন এক সূচনা করার।”

২০১৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াং। এরপর দায়িত্ব বুঝে নেবেন এসারের বর্তমান প্রেসিডেন্ট জিম ওং।   

বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদর অনুযায়ী ওই তিন মাসে ৪৪.৬ কোটি ডলার নেট লোকসান হয়েছে এসারের। এরপরই পদত্যাগের স্বিদ্ধান্ত নেন ওয়াং। অন্যান্য পিসি নির্মাতাদের মতোই ক্রেতাদের ট্যাবলেটপ্রীতির কারণে ডেস্কটপ এবং ল্যাপটপ বাজারে টিকে থাকতে হিমসিম খাচ্ছে। গবেষকদের মতে এসারের বিক্রির হার হ্রাস পেয়েছে ৩২.৬ শতাংশ।