২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের লাইভ টিউটোরিয়াল ‘হেল্পআউটস’

সার্চ জায়ান্ট গুগল অনলাইনে লাইভ ভিডিও টিউটোরিয়াল ‘হেল্পআউটস’ নামে নতুন সেবা চালু করেছে।  লাইভ চ্যাটের মাধ্যমে রান্না, ফিটনেস, গিটার শেখাসহ আরও অনেক কিছু বিনাখরচে জানা যাবে সরাসরি এক্সপার্টদের কাছ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ফজলে আজিম, বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 04:11 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

৫ নভেম্বর গুগল হেল্পআউটস নামে নতুন এ সেবা চালু করেছে। এতে ইন্টারনেটে লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে অভিজ্ঞদের সঙ্গে নিজের সমস্যা নিয়ে আলোচনা করা যাবে, বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়াসহ আগ্রহীরা শিখতে পারবে গৃহস্থালির রান্নাসহ প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে।

পরীক্ষামূলক গুগলের মার্কেটপ্লেসে অংশ নিচ্ছে সবচেয়ে বড় প্রসাধনী পণ্য প্রস্তুতকারক ও বিক্রেতা সিফোরা, চিকিৎসাবিষয়ক প্রতিষ্ঠান ওয়ান মেডিকেল ও অনলাইনে ভাষা শিক্ষা ইনস্টিটিউট রোসিট্টা স্টোন। সিফোরা নারীদের দেবে প্রয়োজনীয় সেবা। ওয়ান মেডিকেল ডটকম ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন শহর থেকে যোগ দেওয়া চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে পরামর্শ নেওয়া যাবে। আর ঘরে বসে বিদেশি ভাষা শিখতে আগ্রহীদের অনলাইনে লাইভ প্রশিক্ষণ দেবে রোসিট্টা স্টোন।

এ প্রতিষ্ঠানগুলো অনলাইনে লাইভ চ্যাটিংয়ের মাধ্যমে উল্লেখিত সেবাগুলো দেওয়ার কথা নিশ্চিত করেছে। এছাড়া যুক্ত হওয়ার অপেক্ষায় আছে আরও ১ হাজার প্রতিষ্ঠান।