২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপ্যাড এয়ার পাঁচগুণ জনপ্রিয়

কম সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে আইপ্যাড এয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 11:18 AM

Updated : 25 Apr 2022, 07:29 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, চতুর্থ প্রজন্মের আইপ্যাড ফোর টপকে শীর্ষে এখন আইপ্যাড এয়ার।

গত বছর চতুর্থ প্রজন্মের আইপ্যাড ফোর ট্যাবলেট কম্পিউটার বাজারে আনে টেক জায়ান্ট অ্যাপল। তখন ডিভাইসটির জন্য যতটুকু সাড়া পড়েছিল এবার তার চেয়ে প্রায় পাঁচগুণ বেশি সাড়া পেয়েছে আইপ্যাড এয়ার। এ তথ্য দিয়েছে মোবাইল-অ্যাপ অ্যানালিটিকস ফার্ম ফিকসু।

ফিকসু আইওএস ডিভাইসের ক্লায়েন্টস অ্যাপ ব্যবহারের তথ্য থেকে এ খবর জানিয়েছে। তাতে আইওএস ডিভাইসে ঘণ্টাভিত্তিক ব্যবহারের ক্ষেত্রে দেখা গেছে আইপ্যাড এয়ারে শতকরা (০.৭৫) ভাগ  ক্ষেত্রে ফিকসু অ্যাপস ব্যবহৃত হচ্ছে। আইপ্যাড ফোর বাজারে আসার প্রথম তিনদিনে এ হার ছিল ০.১৪ ভাগ। এ হার আইপ্যাড মিনিকেও ছাড়িয়ে গেছে। আইপ্যাড মিনির চেয়ে এয়ারের জনপ্রিয়তা প্রায় চারগুণ বেশি।

প্রতিবেদনে এ-ও বলা হয়েছে, এ তথ্য আইপ্যাড এয়ারের বিক্রির সংখ্যা থেকে নিয়ে তৈরি হয়নি।