২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ইউটিউব অ্যাওয়ার্ড এমিনেমের

প্রথমবারের মতো নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল ইউটিউব অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 06:19 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

ভিডিও সাইট ইউটিউব প্রতিযোগিতাটির আয়োজন করে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে সরাসরি সংগীত পরিবেশন করেন লেডি গাগা এবং এমআইএ।

এমিনেম আর্টিস্ট অব দ্য ইয়ার খেতাব অর্জন করেছেন। টেইলর সুইফটের ‘আই নিউ ইউ ওয়্যার ইন ট্রাবল’ গানটি ইউটিউব ফেনোমেনন অ্যাওয়ার্ড লাভ করেছে।

ইউটিউবের জানিয়েছে, দর্শক অভিমত, পছন্দ ও মন্তব্যের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

ইউটিউবের আয়োজিত ওই অনুষ্ঠান দিনদিন টেলিভিশন, রেডিওর চেয়ে ভিডিও বা সংগীত শোনার কাজে মানুষের ইন্টারনেট ব্যবহারই নির্দেশ করে। গত বছর অগাস্ট মাসে নিলসেন প্রকাশিত এক তালিকায় জানা যায় ৬৪ ভাগ আমেরিকান কিশোর ইউটিউবে সংগীত শুনতে পছন্দ করে।