২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইস-স্ক্যানিংয়ের ভিত্তিতে বিজ্ঞাপন

যুক্তরাজ্যের বহুজাতিক পণ্যদ্রব্যের খুচরা বিক্রেতা টেসকো পিএলসি তাদের পেট্রোল স্টেশনে ফেস-স্ক্যানিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের আলাদা আলাদা বিজ্ঞাপন দেখাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 06:17 PM

Updated : 25 Apr 2022, 07:29 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ প্রযুক্তিটি তৈরি করেছে অ্যামস্ক্রিন কোম্পানি।

প্রযুক্তিটি একটি ক্যামেরার মাধ্যমে গ্রাহকদের চেহারা স্ক্যান করে তার লিঙ্গ এবং আনুমানিক বয়স আন্দাজ করবে। এসব তথ্য নেওয়ার পর টেসকো পেট্রোল স্টেশনের পর্দায় প্রযুক্তিটি গ্রাহক যেমন বিজ্ঞাপন পছন্দ করতে পারেন তেমন বিজ্ঞাপন দেখাবে। টেসকো জানিয়েছে, যুক্তরাজ্যে বিভিন্ন জায়গায় অবস্থিত তাদের ৪৫০টি পেট্রোল স্টেশনে এ প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞাপন দেখানো হবে।

এ প্রযুক্তিটি প্রসঙ্গে অ্যামস্ক্রিনের প্রধান নির্বাহী সাইমন সুগার জানিয়েছেন, বিষয়টি হবে অনেকটা স্বল্প প্রতিবেদন থেকে কিছু বের করে আনার মতো। কিন্তু বিষয়টি যুক্তরাজ্যের খুচরা বিক্রেয়কেন্দ্রে পরিবর্তন আনতে পারে এবং তাদের পরিকল্পনা হচ্ছে এরকম স্ক্রিন আরও বাড়িয়ে যত বেশি সুপারমার্কেটে পৌঁছে দেওয়া যায় ততটা পৌঁছে দেওয়া।

টেসকোর একজন মুখপাত্র জানিয়েছেন, এ প্রযুক্তিটি নতুন কোনো প্রযুক্তি নয়। গ্রাহকের কোনো ডেটা বা ছবি স্ক্যানার ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিতে সংরক্ষণ করে রাখা হবে না।