২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলের পথে ভারত

মঙ্গলের কক্ষপথে নভোযানের সফল উৎক্ষেপণ করেছে ভারত। নভোযানটি ৫ নভেম্বর মঙ্গলের উদ্দেশে রওনা দিয়েছে। ৩০০ দিনের যাত্রা শেষে ২০১৪ সালের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ এটি মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 04:27 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

অন্ধ্র প্রদেশের সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে ১ হাজার ৩৫০ কেজি ওজনের ‘মার্স অরবিটার মঙ্গলযান’ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৮ মিনিটে যাত্রা শুরু করে বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপিয়ান ইউনিয়ন ইতোমধ্যে সফলভাবে মঙ্গলে নভোযান পাঠিয়েছে। চীন ২০১১ সালে মঙ্গলযান পাঠানোর উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশযান কিউরিওসিটি সফলভাবে মঙ্গলের মাটিতে অবতরণ করে, সেখানের বায়ূমণ্ডলে মিথেনের উপস্থিতির কথা জানিয়েছে। কিউরিওসিটির দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলের বায়ূমণ্ডলে মিথেনের উপস্থিতির বিষয়ে অনুসন্ধান করে তথ্য জানাবে মঙ্গলযান।

ক্রাফটটি বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য পাঁচ ধরনের যন্ত্রপাতি বহন করবে। গবেষণার মাধ্যমে মঙ্গলে মর্ফোলজি, মিনারোলজি ও বায়ুমণ্ডলের অবস্থা সম্পর্কে তথ্য দেবে মঙ্গলযান।

ইকোনমিক টাইমস জানিয়েছে, মঙ্গলে এখন পর্যন্ত মোট ৫১টি মিশনের মধ্যে ২১টি সফল হয়েছে।