২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থ্রিডিতে ১৭ শতকের লন্ডন

১৭ শতকের লন্ডনের ত্রিমাত্রিক দৃশ্য বানিয়েছে যুক্তরাজ্যের দে মন্টফোর্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পরবর্তীতে এ ত্রিমাত্রিক দৃশ্য বিভিন্ন গেইমে ব্যবহার করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 05:54 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, সম্প্রতি ডিজিটাল রিক্রিয়েশন অফ লন্ডন থিমে ত্রিমাত্রিক মাধ্যমে নির্মাণ করা হয়েছে ১৭ শতকের লন্ডনের চিত্র।

‘অফ দ্য ম্যাপ’ শিরোনামে ভিডিও গেইম ডিজাইন করতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের দে মন্টফোর্ট ইউনিভার্সিটির ছয় সদস্যের দলটি।

জার্মান ভিডিও গেইম নির্মাতা ক্রাইটেক-এর অর্থায়নে এটি তৈরি করা হয়। এতে শিক্ষার্থীদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল, ভিডিও গেইমে প্রাকৃতিক পরিবেশের অবকাঠামোগত দিকগুলো তুলে ধরা।

ইংল্যান্ডের ভিডিও গেইম উৎসব ‘গেইমসিটি’র পরিচালক আইএইন সিমন্স জানান, নতুন এ কাজে সবাই স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছে। এতে যে বিস্ময়কর তথ্যচিত্র তুলে ধরা হয়েছে তাতে মানুষ অনুপ্রাণিত হবে।

দলের একজন সদস্য লাক ফনটিনয় বলেন, “১৭ শতকে লন্ডনের চিত্র নিয়ে আমরা ভিডিও গেইমটি তৈরি করেছি। এ জন্য অনেক ভাবতে হয়েছে আমাদের, এমনকি অগ্নিকাণ্ডের আগে লন্ডন কেমন ছিল, তা নিয়েও।”

‘চ্যালেঞ্জিং’ ওই কাজটি করার পর দলের সদস্যদের পক্ষ থেকে ফনটিনয় জানান, আমাদের দলের সদস্যরা ত্রিমাত্রিক ভিডিও গেইমিংয়ে পেশা গড়তে আগ্রহী। ব্রিটিশ লাইব্রেরি গেইমটি তৈরিতে ব্যবহৃত উপাদানগুলো কিনে নিয়েছে।