২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হ্যাকাথনে মিলিয়ন ডলার পুরস্কার

৮-১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে সফটওয়্যার ডেভেলপারদের নিয়ে বিশ্বের সবচেয়ে বড় উৎসব ‘হ্যাকাথন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 05:51 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজার সফটওয়্যার ডেভেলপার হ্যাকাথনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দুজন ফাইনালিস্টকে দেওয়া হবে আট লাখ ডলার পুরস্কার।

গুগল, ফেইসবুক ও অ্যামাজনের মতো ব্যবসাসফল ওয়েবসাইটগুলোর সফটওয়্যার ডেভেলপার ও গ্রাফিক্স ডিজাইনাররাও এতে অংশ নেবেন।

প্রতিযোগিতায় বিজয়ীকে ১০ লাখ ডলার দেওয়ার কথা জানিয়েছেন আমেরিকান ইন্টারনেট উদ্যোক্তা ও ব্লগার জেসন ক্যালাকেনিস। এতে মূল আলোচনায় থাকবেন বিশ্বের সেরা প্রযুক্তিবিদরা।