পেশা ও ব্যক্তিজীবন আলাদাকরণের ১০ উপায়
প্রায়সময়ই সোশাল মিডিয়ায় ব্যক্তিগত আর পেশাগত জীবনকে এক করে ফেলেন অনেকে। এরই থেকে মুক্তির ১০টি উপায় প্রকাশ করল প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল।
ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, অনেকের কাছেই মাইক্রোব্লগিং সাইট টুইটার একই সঙ্গে বন্ধুবান্ধব এবং অনলাইন ব্র্যান্ড বিকাশের জায়গা। এর ফলে দুয়ের মধ্যে সামঞ্জস্য রাখা সবসময় সম্ভব হয় না।
১০টি উপায়ের মধ্যে উল্লেখযোগ্য ৭টি হল--
১. টুইটারকে সর্বজনীন হিসেবে ধরে নেওয়া: প্রথমেই বুঝতে হবে টুইটার কেবল বন্ধুবান্ধব বা পরিচিতজনের মিলনমেলা নয়। এখানে যে কোনো পদক্ষেপই সবার দৃষ্টিগোচর হতে পারে। এমনকি তা কর্মক্ষেত্রেও প্রভাব রাখতে পারে।
২. যন্ত্রশীল না হওয়া: গতানুগতিক মন্তব্য করা থেকে বিরত থাকা।
৩. সংবেদনশীল বিষয় থেকে দূরে থাকা: যে কোনো সংবেদনশীল বিষয় বা পোস্টে মতামত প্রকাশে সাবধানী হওয়া অথবা বিরত থাকা।
৪. ‘ব্যক্তিগত’ আর ‘খুবই ব্যক্তিগতে’র মধ্যে পার্থক্য বুঝতে পারা: কোন বিষয় নিয়ে পোস্ট করা যাবে আর কী পোস্ট করা যাবে না সে সম্পর্কে সতর্ক হতে হবে।
৫. পাঠকদের বুঝতে পারা: আপনার পোস্টের নিয়মিত পাঠক এবং কী পোস্ট সবার জন্য প্রযোজ্য সে বিষয়ে সচেতন হতে হবে।
৬. মতামতের সহাবস্থান: একপাক্ষিক মতামত প্রকাশ না করে অন্যের মতামতের প্রতিও গুরুত্ব দিতে হবে।
৭. সহজে আবেগতাড়িত না হওয়া: কোনো মতামতে সহজে আবেগী না হয়ে পরিস্থিতি বুঝে মতামত প্রকাশ করা। আর এটাকেই সবচেয়ে কঠিন কাজগুলোর একটি বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনটিতে।
