২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যানোনিমাস’ আক্রান্ত সিংগাপুরের প্রধান দৈনিক

শুক্রবার অ্যানোনিমাসের হ্যাকিংয়ের শিকার হয়েছে সিঙ্গাপুরের প্রধান দৈনিক স্ট্রেইট টাইমসের ওয়েবসাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 03:55 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এক অনলাইন ভিডিওতে নিজেকে অ্যানোনিমাসের সদস্য পরিচয়দানকারী এক ব্যক্তি সিংগাপুরের বিভিন্ন অবকাঠামোয় আক্রমণের হুমকি দেওয়ার কয়েকদিনের মধ্যেই পত্রিকাটির সাইট আক্রান্ত হল।

ওই ভিডিওতে নিজেকে মেসায়া পরিচয় দিয়ে সিঙ্গাপুরের নিউজ সাইটগুলোর নতুন নিবন্ধন নিয়মের প্রতিবাদ করেন এবং জানান, পত্রিকাটির ভিডিও প্রতিবেদন বিভ্রান্তিকর।

পত্রিকাটির ভিডিও প্রতিবেদনের একটি বাক্য সুবিধানুযায়ী পরিবর্তনের জন্যও অভিযোগ করেন তিনি। প্রতিবেদনটিতে ‘সিঙ্গাপুর সরকারের বিরুদ্ধে যুদ্ধ’ বাক্যটি পরিবর্তন করে ‘সিঙ্গাপুরের বিরুদ্ধে যুদ্ধ’ বলা হয়েছিল।

হ্যাকার এ প্রসঙ্গে এক পোস্টে জানিয়েছেন, “বিষয়টি আমাদের বিবেচনায় বেশ বিভ্রান্তকর হতে পারত। ‘আমরা পাঁচ নভেম্বর সিঙ্গাপুরের অবকাঠামোতে আঘাত হানব’ বিবৃতিটির মাধ্যমে পত্রিকাটি আমাদের উদ্দেশ্যকে ভুলভাবে উপস্থাপন করেছে।”

স্ট্র্রেইট টাইমস এক বিবৃতিতে জানিয়েছে, তারা আক্রান্ত অংশটি সাইট থেকে সরিয়ে নিয়েছেন এবং পুলিশ রিপোর্ট করেছেন। পুলিশ বিষয়টির তদন্ত করছে।