দুর্দশাগ্রস্তদের সাহায্যে ইন্টারনেট
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি তরুণদের ইন্টারনেট ব্যবহারের উপর ১৪টি ভিন্ন গবেষণা বিশ্লেষণ করে ওই সিদ্ধান্তে এসেছে।
প্লস ওয়ান জার্নালের প্রকাশিত রিভিউতে জানা গেছে, এসব গবেষণার কয়েকটিতে নিজেকে জখম ও আত্মহত্যার সঙ্গে ইন্টারনেট ব্যবহারের সংযোগ পাওয়া গেছে। আবার অন্য কয়েকটি গবেষণায় জানা গেছে, ইন্টারনেট মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
গবেষকরা জানিয়েছেন, কিছু গবেষণায় দেখা গেছে ইন্টারনেট ফোরাম সামাজিকভাবে বিচ্ছিন্ন ব্যক্তিদের সংযুক্ত এবং সহায়তা করতে পারে। এ ধরনের বেশ কিছু ফোরামের উদাহরণও পেয়েছেন তারা। এসব ফোরাম ব্যবহারকারীদের ইতিবাচক ব্যবহারে উৎসাহ দেয়, অন্যদের সাহায্য নেওয়ার পরামর্শ দেয় এবং নিজেদের ক্ষতি না করার জন্য অভিনন্দন জানায়।
গবেষণাটির প্রতিবেদনের রচয়িতা অধ্যাপক কিথ হটন বলেছেন, “ইন্টারনেট এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমের যোগাযোগ, আত্মহত্যা প্রবণতায় অবদান এবং প্রতিরোধে শক্তিশালী ভূমিকা পালন করে। এখন পরবর্তী পর্যায় হবে এ মাধ্যমগুলোর সহায়তায় চিকিৎসা সংক্রান্ত মধ্যস্থতা উন্নয়ন করা। বিশেষত তাদের জন্য যারা সাধারণত চিকিৎসকদের সাহায্য নেন না।”
