খবর প্রকাশে শীর্ষে টুইটার
বিশ্ব কাঁপানো নয়টি টুইট খবর প্রকাশের কারণে আমূল বদলে গেছে টুইটারের ব্যবহার।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, টুইটার বিশ্বব্যাপী সংবাদ আদান-প্রদানে নতুন পরিবর্তন এনেছে।
বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা এবং ছবি প্রকাশের পরেও গুরুত্বপূর্ণ অনেক খবরই প্রচার মাধ্যমে প্রকাশের আগেই টুইটারে প্রকাশ হয়। এরই নয়টি উল্লেখযোগ্য খবরের মধ্যে রয়েছে– রাজপরিবারে বিয়ে ঘোষণা, চীনের ভূমিকম্প, হুইটনি হিউস্টনের মৃত্যুসংবাদ এবং লাদেনের মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ সংবাদ। এতে করে এর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে।
এই নয়টি খবরের জনপ্রিয়তার ফলে টুইটার সাংবাদিকতার ক্ষেত্রে নতুন মাত্রার সংযোজন করেছে বলে জানান হয়েছে প্রতিবেদনটিতে।
