২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনাগ্রহ নতুন অ্যাকাউন্টে

সম্প্রতি এক তথ্য বিশ্লেষণে জানা গেছে, ইন্টারনেট ব্যবহারকারীরা নতুন আইডি ও পাসওয়ার্ড তৈরি না করে ফেইসবুক আইডি দিয়েই তৃতীয় অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 05:08 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সোশাল লগইন প্রোভাইডার গিগইয়া এ সংক্রান্ত তথ্যাবলী মঙ্গলবার প্রকাশ করেছে।

গিগইয়া জানিয়েছে, সুযোগ থাকলে তৃতীয় পক্ষের ওয়েবসাইটে বা অ্যাপে লগইনে ৫১ শতাংশ গ্রাহক ফেইসবুক আইডি ব্যবহার করেন। গুগল+ এবং ইয়াহু আইডি ব্যবহার করেন যথাক্রমে ২৬ শতাংশ ও ১৮ শতাংশ গ্রাহক। আর মাত্র চার শতাংশ ইন্টারনেট গ্রাহক তৃতীয় পক্ষের অ্যাপ এবং সাইটে টুইটারের আইডি ব্যবহার করেন।

এ প্রসঙ্গে গিগইয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক স্লেয়ার জানিয়েছেন, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদী সম্পর্কের একটি দিক। গ্রাহকদের নিজস্ব সামাজিক অ্যাকাউন্টের মাধ্যমে এতবেশি লগইন করার কারণ হচ্ছে, বিভিন্ন সাইটের জন্য ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি করার চেয়ে এটি সুবিধাজনক।

গিগইয়া জানিয়েছে, মোবাইলের মাধ্যমে ফেইসবুকের এ ধরনের লগইন বর্তমানে ৬৬ শতাংশ। অগাস্টের হিসাব অনুযায়ী,  প্রতি মাসে ৮৫ কোটিরও বেশি মোবাইল গ্রাহক এ রকম লগইনের জন্য ফেইসবুক আইডি ব্যবহার করেন।