২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি ধরতে জিপিএস বুলেট

অপরাধ কমাতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) যন্ত্রসমৃদ্ধ বুলেট ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের পুলিশ। এ প্রযুক্তি ব্যবহারে কোনো হতাহতের ঘটনা ছাড়াই অপরাধীকে আটক করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 05:02 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, কোনো গাড়িকে ট্র্যাক করার অনেক পদ্ধতি থাকলেও এ পদ্ধতিতে গাড়ির সঠিক অবস্থান ও গতিবিধি সম্পর্কে দূর থেকেই সঠিক তথ্য পাওয়া যাবে।

এ জন্য সন্দেহভাজন গাড়িতে পুলিশ জিপিএস বুলেট নিক্ষেপ করবে। বুলেটটি এরপর গাড়ির ভৌগোলিক অবস্থান বিষয়ে পুলিশকে ক্রমাগত তথ্য সরবরাহ করবে। এতে পুলিশ বিভাগ সন্দেহভাজন গাড়িটির গতিবিধি ও অবস্থান দূর থেকে জানতে পারবে। এছাড়া একবার জিপিএস বুলেট কোনো গাড়িতে শুট করা হলে পুলিশ সে গাড়ি কমসময়ের মধ্যে আটক করতে পারবে।

যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে এ প্রযুক্তি ব্যবহার ইতোমধ্যে শুরু হয়েছে। যুক্তরাজ্যেও এ প্রযুক্তি চালুর কথা রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের গাড়িতে জিপিএস বুলেট পদ্ধতি স্থাপন করতে খরচ হয়েছে পাঁচ হাজার ডলার, প্রতিটি বুলেটের জন্য খরচ পাঁচশ’ ডলার।

পুলিশ বিভাগ জানিয়েছে, আপাতত এ প্রযুক্তি ব্যয়সাধ্য হলেও ভবিষ্যতে এর ব্যয় কমে আসবে।