২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রুটিপূর্ণ আইফোন ৫এস বদলে দেবে অ্যাপল

টেক জায়ান্ট অ্যাপল জানিয়েছে, কিছুসংখ্যক আইফোন ৫এস মডেলে ব্যাটারির ত্রুটি রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 04:58 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ত্রুটির মধ্যে ব্যাটারির চার্জ না হওয়া এবং ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যাকে বোঝাচ্ছে কোম্পানিটি।

কোম্পানিটির এক মুখপাত্র টেরেসা ব্রিউয়ার বলেছেন, “আমরা সম্প্রতি ব্যাপারটি সম্পর্কে জানতে পেরেছি। এতে করে কিছু ফোনে বেশিক্ষণ চার্জ না হওয়া এবং ব্যাটারি চার্জের মেয়াদ কমে যাওয়ার মতো ঘটনা ঘটছে। আমরা ক্রেতাদের কাছে গিয়ে এমন ফোনের পরিবর্তে নতুন ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

কিন্তু কতগুলো ফোনে এমন সমস্যা হয়েছে, সে সম্পর্কে এখনও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ২০১১ সালে নভেম্বরে বাজারে আসা আইওএস৫ নিয়ে কিছু ক্রেতাদের মধ্যে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল।