২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটারির বদলে সুপার-ক্যাপাসিটর

সিলিকনের সুপার-ক্যাপাসিটর ব্যবহারের মাধ্যমে ফোনের ব্যাটারি এখন মিনিটেই চার্জ করা যাবে। আর এই চার্জে মোবাইলফোনটি সপ্তাহখানেক কার্যক্ষম থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 09:21 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

সংবাদসংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান বিজ্ঞানীদের উদ্ভাবিত সিলিকন পাতগুলো দ্রুত চার্জ গ্রহণ ও তা সরবরাহে সক্ষম। গবেষকদের মতে, এতে করে খরচও অনেকখানি কমিয়ে আনা সম্ভব হবে।

কার্বনের তৈরি সুপার ক্যাপাসিটর ইতোমধ্যেই বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন ও বায়ুবিদ্যুৎ প্রকল্পের টার্বাইনে ব্যবহৃত হচ্ছে, তবে এই পদ্ধতি ব্যয়বহুল। সিলিকনের ব্যবহার এই ব্যয় অনেকাংশে কমিয়ে আনবে বলে মনে করছেন গবেষকদলের সদস্যরা।

গবেষণাটি করছেন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ ভ্যান্ডারবিল্টের একদল গবেষক। গবেষকদলের প্রধান কেরি পিন্ট গবেষণার কাজে ছিদ্রযুক্ত সিলিকন ব্যবহার করেন। দলের সদস্যরা এখন এটিকে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করতে চাচ্ছেন। এতে করে সুপার-ক্যাপাসিটরটি ফোনে ব্যবহার করা যাবে। এ ছাড়াও সৌরশক্তি সংরক্ষণের কাজেও এটি খুবই উপযোগী।