২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের ‘মহাজাগতিক’ অডিটরিয়াম

টেক জায়ান্ট অ্যাপলের সম্প্রতিক আইপ্যাড সংস্করণ নিয়ে মাতামাতিতে অনেকেই কোম্পানিটির প্রস্তাবিত ক্যাম্পাসের কথা জানতেই পারেনি। আঁকা ছবিগুলোতে ভূগর্ভস্থ অডিটরিয়ামের কাচের প্রবেশপথটি দেখতে ভিনগ্রহবাসীর আকাশযানের মতোই নান্দনিক সুন্দর মনে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 09:18 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কুপারটিনো সিটি হল ওয়েবসাইটে অ্যাপলের কাচবেষ্টিত বৃত্তাকার অডিটোরিয়ামের প্রবেশপথের কিছু ছবি প্রকাশিত হয়েছে। প্রকাশিত আরও কিছু ছবিতে অ্যাপলের নতুন হেডকোয়ার্টারের পারিপার্শ্বিক দৃশ্যও দেখা গেছে।

কুপারটিনো সিটি হল ওই শহরের স্থাপনাবিষয়ক অনুমোদনদাতা কর্তৃপক্ষ।

চক্রাকার স্থাপনাটি পুরোটাই কাচবেষ্টিত। উপরের ছাদ একটি সাদা ডিস্কের মতো হওয়ায় দূর থেকে তা আকাশে ভাসছে বলেই মনে হয়। ভূগর্ভস্থ অডিটরিয়ামটির বিভিন্ন স্থানে সহজে প্রবেশের জন্য দুটি ঘোরানো সিঁড়ি রয়েছে বিল্ডিংটিতে।

এক হাজার মানুষের বসার উপযোগী অডিটোরিয়ামটি ২০১৬ সাল নাগাদ ব্যবহারোপযোগী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।