২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে প্রথম বিটকয়েন এটিএম বুথ

অনলাইন লেনদেনে ব্যবহৃত বিটকয়েনের জন্য রোবোকয়েন নামে একটি প্রতিষ্ঠান নির্মিত প্রথম এটিএম বুথ চালু হচ্ছে কানাডায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 06:21 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, চলতি সপ্তাহে কানাডায় বিটকয়েনের এটিএম বুথ চালু হবে। এতে বিটকয়েনের মাধ্যমে নগদ অর্থের মতোই লেনদেন করা যাবে।

বিটকয়েনকে আরও সহজে ব্যবহার উপযোগী করতে বুথের মাধ্যমে লেনদেনে ভূমিকা রাখছে রোবোকয়েন। কানাডাসহ বিশ্বজুড়ে রোবোকয়েনের বুথ স্থাপন করা হবে। বুথে থাকবে বিটকয়েনের অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ্লিকেশন ব্যবহার করে বুথ থেকে বিটকয়েন লেনদেন করা যাবে।

মানি লন্ডারিং ঠেকাতে রোবোকয়েনের রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ জন্য প্রথমেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীকে যাচাই করার পর সরকার প্রদত্ত আইডি কার্ডের ছবির সঙ্গে ব্যবহারকারীর ছবি মিলিয়ে দেখা হবে।

কাজ শেষে ব্যবহারকারীকে একটি অনস্ক্রিন কিউআর কোড ও প্রাপ্তি রসিদ দেওয়া হবে। রোবোকয়েন এটিএম বুথের মাধ্যমে বিটকয়েন ব্যবহার করা যাবে। এছাড়া ভার্র্চুয়াল এক্সচেঞ্জে বিটকয়েন দিয়ে লেনদেন করা যাবে বলে জানিয়েছে ম্যাশএবল।

বিটকয়েনের মাধ্যমে লেনদেন করতে পিয়ার টু পিয়ার ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়।