নতুন প্রযুক্তির স্মার্টপেন ‘লাইভস্ক্রাইব ৩’
কাগজে লেখালেখিতে অভ্যস্ত ব্যক্তিদের জন্য ‘লাইভস্ক্রাইব ৩ স্মার্টপেন’ হতে পারে যুগপোযোগী এক নতুন প্রযুক্তি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, স্মার্টপেন নির্মাতা কোম্পানি লাইভস্ক্রাইব স্মার্টপেনটি বাজারে এনেছে।
ব্যবহারকারীর লেখার বা শোনার সময় এতে যে কোনো তথ্য নথিভুক্ত হয়ে যাবে। একবার নথিভুক্ত হয়ে গেলেই পরে তা থেকে সেসব তথ্য ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে অন্য আইওএস অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসে নেওয়া যাবে।
মাইক্রো-ইউএসবি চার্জিং কেবলবিশিষ্ট লাইভস্ক্রাইব ৩ ডিভাইসটির মূল্য ১৪৯.৯৫ ডলার।
