২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে ব্রেসলেট

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার উপযোগী ব্রেসলেটে চরম শীতেও গরম অনুভব করা যাবে। আবার গরমকালে এটির মাধ্যমে শরীরের তাপমাত্রা কমানো সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 06:23 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির (এমআইটি) কয়েকজন শিক্ষার্থী ব্রেসলেটটি বানিয়েছেন।

রিস্টিফাই নামক ব্রেসলেটটি নির্মাতারা ইতোমধ্যেই এমআইটির এক প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে ১০ হাজার ডলার জিতে নিয়েছেন।

ব্রেসলেটটিতে একটি থার্মোইলেক্ট্রিক মডিউল সংযুক্ত করা হয়েছে। এতে করে ঘর গরম করা হিটারের মতোই এটি মানুষের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবে।

ব্যাটারির মাধ্যমে যন্ত্রটি একবার চার্জে আট ঘণ্টা পর্যন্ত সচল থাকবে বলে জানিয়েছেন নির্মাতারা।