২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপজ্জনক কাজে ‘ফাস্ট লুক’

সম্প্রতি সামরিক ক্ষেত্রে দূরনিয়ন্ত্রিত রোবটের ব্যবহার বেড়েছে। বিশেষ করে বোমা অপসারণ থেকে শুরু করে কমব্যাট মিশনের মতো বিপজ্জনক কাজে এখন রোবটের ব্যবহার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 06:22 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, টেক কোম্পানি আইরোবট-এর নতুন উন্নত রোবটটি এ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

আইরোবট ১১০ ফার্স্ট লুক নামে রোবটটির চারপাশে চারটি সংযুক্ত ক্যামেরা থাকায় এটি সহজেই চারদিকের গতিবিধি দেখতে পারবে।

এছাড়া দ্বিপার্শ্বিক যোগাযোগের জন্য শব্দ ব্যবস্থা রয়েছে এতে। ফলে এটি যে কোনো প্রতিকূলতা এড়াতেও পারবে, এমনকি সিঁড়িও টপকাবে।

কিন্তু যা একে অন্য সব রোবট থেকে আলাদা করেছে, তাহল বিপজ্জনক কাজে পারদর্শিতা।

মাত্র পাঁচ পাউন্ড ওজনের জলরোধক রোবটটি ১৬ ফুট উঁচু জায়গা থেকে পড়ে গেলেও কাজ সম্পাদনে সক্ষম। এমনকি ক্ষতিগ্রস্ত অবস্থায়ও কিছু কিছু কাজ করতে পারবে এটি-- দাবি নির্মাতা প্রতিষ্ঠানের।