গেইমিং প্রতিযোগিতায় জনসেবা
‘প্লে গেইম, হিল কিডস’ শিরোনামে গেইমিং ওয়েবসাইটের মাধ্যমে অর্থ জোগাড় করছে এক্সট্রা লাইফ নামের একটি অনলাইন প্রতিষ্ঠান।
এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, এক্সট্রা লাইফ ওয়েবসাইট বার্ষিক ক্রীড়া দিবস উপলক্ষে ২ নভেম্বর গেইমিং থেকে প্রাপ্ত অর্থ চিকিৎসাবঞ্চিত শিশুদের জন্য খরচ করবে।
সাইটটি মূলত দুস্থ শিশুদের অর্থ সহায়তা দেওয়ার জন্য চালু করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২ নভেম্বর গেইমাররা ২৫ ঘণ্টা গেইম খেলবেন। এ থেকে প্রাপ্ত অর্থ চিলড্রেনস মিরাকল নেটওয়ার্ক হসপিটালের শিশুদের চিকিৎসার জন্য খরচ করা হবে।
এ উপলক্ষে ঠিক কতজন গেইমার তাদের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে অনিশ্চয়তা আছেন ইভেন এক্সট্রা লাইফের সহপ্রতিষ্ঠাতা জিরোমি অ্যাডামস।
২০০৭ সালে অ্যাডামস সারকেস্টিক গেইমার নামের একটি কমিউনিটি তৈরি করেন। টরি ইনমন নামের ক্যান্সার আক্রান্ত এক শিশুকে বাঁচাতে গেইমাররা তখন অর্থের জোগান দিয়েছিলেন। তখন তিনি এক্সট্রা লাইফ নামের নতুন ওই কমিউনিটি গড়ে তোলেন।
এরপর থেকে নিয়মিত ওয়েবসাইটটির মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন অ্যাডামস। প্রতিবছর হাজার হাজার ভিডিও গেইম খেলোয়াড় ওয়েবসাইটে নতুন করে লগইন করেন। এ ধরনের কাজ থেকে ২০০৮ সালে ৪০ লাখ ডলার সংগৃহীত হয়েছে।
