২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড মুনাফা স্যামসাংয়ের

ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাং জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 06:31 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৭৬০ কোটি ডলার রাজস্ব আয় করেছে স্যামসাং। এ প্রান্তিকে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ২৬ ভাগ।

প্রবৃদ্ধির উর্দ্ধগতির জন্য স্মার্টফোন বিক্রিকে মূল শক্তি হিসেবে বিবেচনা করছে স্যামসাং। এ ছাড়া গত এক প্রান্তিকে পরিচালনা মুনাফা ১০.২ ট্রিলিয়ন কোরিয়ান ওন বেড়েছে।

আগামী প্রান্তিকেও প্রবৃদ্ধির উর্ধ্বগতি দেখা যাবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে।

স্যামসাং জানিয়েছে, গত সাত প্রান্তিকের মধ্যে ছয় প্রান্তিকেই স্যামসাং প্রবৃদ্ধির রেকর্ড গড়েছে। এছাড়া স্যামসাং নির্মিত চিপ অ্যাপলসহ বিভিন্ন স্মার্টফোন নির্মাতা ব্যবহার করে। প্রতিষ্ঠানটির তৈরি চিপ থেকে গত তিন বছরে আয় বেড়েছে দ্বিগুণ।