২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউটিউবে ফরমায়েশি গান

কমার্শিয়াল মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই ডটকমের মতো পেইড ভার্সনের মিউজিক সার্ভিস চালু করতে যাচ্ছে ইন্টারনেট জায়ান্ট গুগলের মালিকানাধীন অনলাইনে ভিডিও শেয়ারিং পোর্টাল ইউটিউব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 08:15 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, ফ্রি ও পেইড এ দুটি ভার্সনে এ বছরেই সাবসক্রিপশন মিউজিক সার্ভিস চালুর কথা রয়েছে।

‘প্রিমিয়াম অন-ডিমান্ড মিউজিক সার্ভিস’ নামে এ সেবায় স্পটিফাই ওয়েবসাইটের মতো ইউটিউব ব্যবহারকারীরা বিজ্ঞাপন ছাড়াই গান শুনতে পারবেন। মাসে ১০ ডলারের বিনিময়ে বিজ্ঞাপনহীন গান শোনা যাবে। এ ছাড়া এ সেবায় গান স্মার্টফোনে বা কম্পিউটারে সংরক্ষণ করে রেখে পরে অফলাইনেও শোনা যাবে।

ফ্রি ও পেইড দুই ভার্সনের ব্যবহারকারীরাই ইউটিউবে আনলিমিটেড গান শুনতে পারবেন। তবে, কবে নাগাদ গুগল এটি চালু করবে তা এখনো জানায়নি। এ বছরেই গুগল এ সেবা ব্যবহারের সুযোগ করে দিতে পারে বলে পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ও টেলিগ্রাফ।

স্পটিফাই, ডেজার ও লাস্টডটএফএম ওয়েবসাইটের মাধ্যমে একই ধরনের সাবসক্রিপশন মিউজিক সার্ভিস রয়েছে।