২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএস৪ গেইম শেয়ারিংয়ের নিয়ম প্রকাশ

প্রযুক্তিপণ্য নির্মাতা সনি তাদের গেইমিং কনসোল প্লেস্টেশন ৪ (পিএস৪) বাজারে আসার আগেই এর গেইম শেয়ারিংয়ের নিয়ম জানিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 08:13 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

প্রযুক্তিপণ্যবিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, সনি পিএস৪-এর ডিজিটাল কৌশল কীভাবে কাজ করবে, তা ব্যাখ্যা করেছে।

সনি জানিয়েছে, পিএসএন-এর মাধ্যমে কেনা গেইমগুলো ‘লক ডাউন’ অবস্থায় থাকবে। পিএস৪-এ ব্যবহারকারীর প্রথম নিবন্ধন হবে প্রাইমারি কনসোল। এতে ডিজিটাল প্রক্রিয়ায় কেনা গেইম স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত হবে। ব্যবহারকারী ছাড়াও অন্যরা এটিতে লগইন করলে গেইম খেলতে পারবেন।

কিন্তু ব্যবহারকারী সেকেন্ডারি কনসোলে গেইম ডাউনলোড করলে গেইমটি শুধু একাই খেলতে পারবেন। গেইম ডাউনলোডে কোনো সীমাবদ্ধতা নেই। তবে লগইন করে কনসোলটির প্রাইমারি এবং সেকেন্ডারি কনসোলে একসঙ্গে শুধু দুটি গেইম খেলা যাবে। প্রক্রিয়াটি জটিল হলেও অনেকটা পিএস৩-এর গেইম ডাউনলোডের মতো।

এর আগে প্রতিষ্ঠানটি ই৩-এর মূল বক্তব্যে জানিয়েছিল, ব্যবহৃত গেইম খেলার জন্য পিএস৪ ব্যবহারকারীদের মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্সের মতো অনলাইনের সাহায্য নিতে হবে না। শুধু গেইম সিডি কিনে ২৪ ঘণ্টার মধ্যে অথেনটিক করলেই তারা খেলতে পারবেন।