২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সবক্স ওয়ান প্রচারণায় গেইমিং চরিত্র

শীঘ্রই নতুন এক্সবক্স ওয়ান গেইমিং কনসোল বাজারে আনছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গেইমিং কনসোলটির প্রচারণায় স্পোক, জোম্বি ও বড় রোবটসহ বিভিন্ন গেইমিং চরিত্র ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 08:03 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কোম্পানিটি নতুন গেইমিং কনসোলের জন্য আন্তর্জাতিক বিজ্ঞাপন প্রচারাভিযান শুরু করতে চলেছে।

বিজ্ঞাপনটিতে আছে ফুটবল খেলোয়াড় স্টিভেন জেরার্ড, বৃহদাকৃতির  রোবট, গেইমিং ভূতসহ আরও বেশকিছু চরিত্র। বিজ্ঞাপনে গেইমারদের বদলে সাধারণ মানুষের বাজার ধরাই প্রধান উদ্দেশ্য বলে মন্তব্য করেছে ম্যাশএবল।