২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন জয়স্টিক জিতল গ্র্যান্ড থেফট

গোল্ডেন জয়স্টিক অ্যাওয়ার্ড জিতে নিল প্রাপ্তবয়স্কদের উপযোগী অপরাধবিষয়ক গেইম ‘গ্র্যান্ড থেফট অটো ৫’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 08:01 PM

Updated : 13 Oct 2022, 03:01 PM

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, খেলাটির প্রেক্ষাপট তৈরি হয়েছে লন্ডনের কাল্পনিক এক এলাকা লস স্যান্টসকে ঘিরে।

সনির ‘দ্য লাস্ট অফ আস’ গেইমটিও দুটি অ্যাওয়ার্ড জিতেছে। ‘বায়োশক’ এবং ‘সিস্টেম শক’ গেইমদুটির নির্মাতা কেন লেভিন আজীবন সম্মাননা অর্জন করেছেন।

গোল্ডেন জয়স্টিক অ্যাওয়ার্ড দর্শকের ভোটে নির্বাচিত বিশ্বের সবচেয়ে বড় ভিডিও গেইমের পুরস্কার হিসেবে বিবেচিত হয়।

এবারে ভোটপ্রদানকারীর সংখ্যা ছিল এক কোটিরও বেশি। আজীবন সম্মাননা এ বছর থেকে সংযোজন করা হয়েছে।

‘গ্র্যান্ড থেফট অটো ৫’ গেইমটি গতমাসে বাজারে এসেছে। বাজারজাত হওয়ার সঙ্গে সঙ্গে এটি সবচেয়ে দ্রুত বিক্রিত বিনোদনপণ্যে পরিণত হয়। মাত্র তিনদিনের মধ্যেই গেইমটির আয় হয় প্রায় ১০০ কোটি ডলার।