২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেটিং অ্যাপে ঘুষ

ক্যারট ডেটিং নামের নতুন একটি অ্যাপ এর ব্যবহারকারীদের সম্ভাব্য সঙ্গীর সঙ্গে ডেট করতে উৎসাহিত করবে। অ্যাপটির একটি প্ল্যাটফর্ম ডেটিং কৌশল হিসেবে ‘ঘুষ’ দেওয়াকেই বেছে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 07:59 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাপটির ব্যবহারকারীরা ওয়েবসাইটের মাধ্যমে নিজের পছন্দের সঙ্গে মেলে এমন কাউকে খুঁজে বের করে তাকে ডিনার, ফুল, প্রমোদভ্রমণ ইত্যাদির মতো ‘ঘুষ’ অফার করতে পারবেন।

এ বিষয়ে অ্যাপটির প্রতিষ্ঠাতা ব্র্যান্ডোন ওয়েড জানিয়েছেন, এটি শুধু একজনের আরেকজনের সঙ্গে ডেটে যাওয়ার একটি সুযোগ, যা স্বাভাবিকভাবে হয়তো সম্ভব হত না।

ওয়েড ম্যাসাচুসেটস ইনিস্টিউট অফ টেকনোলজি থেকে ¯œাতক সম্পন্ন করেন। তিনি জানিয়েছেন, তার ব্যক্তিত্বের কিছু সমস্যার কারণে মেয়েদের সঙ্গে সহজ হতে পারতেন না। এ থেকেই তিনি এ অ্যাপটি তৈরির ধারণা পান।

অ্যাপ স্টোর এবং গুগল প্লে থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে ক্যারট ডেটিং। অক্টোবর ১ থেকে এ পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে এবং ‘ঘুষ’ লেনদেন হয়েছে ২৮ হাজারেরও চেয়েও বেশিবার।