২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আহত সৈনিকের জন্য বায়োনিক পা

সামরিক বাহিনীর কাজে পা হারানো সৈনিকদের জন্য বায়োনিক পা প্রচলন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 07:57 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ২০০৮ সালে ক্ষতিগ্রস্ত এক সৈনিকের জন্য তৈরি বায়োনিক পা নির্মাণের প্রযুক্তি পরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

নির্মাতারা ম্যাশএবলকে জানিয়েছেন তারা প্রথমে আহত ব্যক্তির পায়ের মাপ ছাঁচে ঢালাই করে নেন। পরে তা কার্বন তন্তুর কাঠামো দিয়ে আঘাতপ্রাপ্ত স্থানে জুড়ে দেওয়ার উপযোগী করে তৈরি করা হয়।

প্রথমদিকে একটু অসুবিধা হলেও সময়ের সঙ্গে এবং ফিজিক্যাল থেরাপির মাধ্যমে অনেক সৈনিকই তাদের হারানো দক্ষতা ফিরে পেতে পারেন বলে জানিয়েছেন ব্ল্যাংক।

অনেকেই এর ব্যবহার বেদনাদায়ক এবং ঝামেলার ব্যবস্থা মনে করলেও ব্ল্যাঙ্ক জানিয়েছেন কার্বন তন্তু তা প্রতিহত করবে।

ব্ল্যাংক আরও জানান, কার্বন তন্তুর ব্যবহার কোনো ব্যথাই অনুভব করতে দেবে না আর তা আহত ব্যক্তি সবসময় পরে থাকতে পারবেন।

সময়ের সঙ্গে সঙ্গে কার্বন তন্তু মাংসপেশিগুলোকে দৃঢ় করে পায়ের  প্রতিস্থাপন করবে। এতে পা হারানো ব্যক্তি সুস্থ মানুষের মতোই চলাফেরা করতে পারবেন।