২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আর্থিক তথ্য দেবে না ইউরোপ

ইউরোপিয়ান সংসদ ঠিক করেছে, তারা আর কোনো প্রকার আর্থিক ডেটা যুক্তরাষ্ট্রকে দেবে না। যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির কারণেই ভোটের মাধ্যমে এমন সিদ্ধান্ত নিয়েছে সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 06:32 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কর্তৃক জার্মান চ্যালেন্সর অ্যাঞ্জেলা মার্কেলের মোবাইল ফোন কল নজরদারির বিষয় প্রকাশিত হওয়ার একদিন পরেই ইউরোপিয়ান সংসদ এ সিদ্ধান্ত নিয়েছে।

ইউরোপিয়ান সংসদ সদস্যরা গুপ্তচরবৃত্তির বিষয় নিয়ে একটি তদন্তও শুরু করতে চাচ্ছেন। অন্যদিকে জার্মান সরকার, মার্কেলের উপর নজরদারির বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বার্লিনে তলব করা হয়েছে।

ইতোমধ্যে ইউরোপ ভি ফেইসবুক নামে শিক্ষার্থীদের একটি দল, যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সংশ্লিষ্টতা জানার জন্য এগিয়ে এসেছে।

যদিও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রকল্প পিআরআইএসএম-এ  ফেইসবুকের ভূমিকা প্রসঙ্গে কমিশনার বিলি হকস দাবি করেছেন, এ বিষয়ে তদন্তের কিছু নেই।

হকসের এ বক্তব্যের উত্তরে শিক্ষার্থীদের দলনেতা ম্যাক্স শ্রেম বলেছেন, “যখন বিষয়টি কোটি মানুষ ও ব্যবহারকারীর মৌলিক অধিকার এবং বছরের সবচেয়ে বড় নজরদারি কেলেংকারিকেন্দ্রিক, তখন তার উচিত দায়িত্ব গ্রহণ করে বিষয়টি সম্পর্কে কিছু করা।