ধোঁয়াশা সরাবে বৈদ্যুতিক ভ্যাকুয়াম
বায়ুদূষণের কারণে চীনের ধোঁয়াশাচ্ছন্ন বেইজিং শহরের আকাশ পরিষ্কার করতে বৈদ্যুতিক ভ্যাকুয়াম ব্যবহারের প্রস্তাব করলেন ডাচ শিল্পী ডান রুসগার্ড।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ভ্যাকুয়ামটি তামার তারের তৈরি হবে, যা শহরের একটি পার্কের ঘাসের নিচে বসানো হবে। তারগুলো ইলেক্ট্রোস্ট্যাটিক ক্ষেত্র তৈরি করে দূষিত বস্তুগুলোকে মাটির ভেতরে নিয়ে যাবে।
যদি প্রযুক্তিটি কাজ করে তবে প্রায় সাড়ে ২২ হাজার বর্গফুট ব্যাপ্তির দূষণবিহীন বায়ুমণ্ডল ভেদ করে সূর্যরশ্মি পার্কের ওই অংশে পৌঁছাতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
বেইজিংইয়ে ভ্রমণকালে রুসগার্ড এই ধারণা পান বলে জানিয়েছেন।
এছাড়া বায়ু-বিশোধন মাস্ক কীভাবে প্রতিনিয়ত চীনের ফ্যাশনজগতের অংশ হয়ে উঠছে তার প্রতিও তিনি গুরুত্ব আরোপ করেন।
কিন্তু রুসগার্ড এটাও জানান যে, পরিস্থিতি দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে। বায়ুদূষণ চীনের বার্ষিক মৃত্যুহারের চতুর্থ কারণ। প্রতিবছর চীনের প্রায় ১২ লাখ অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি বায়ুদূষণের কারণে মারা যায়।
