২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বৃহত্তম নেট কোম্পানি হচ্ছে টুইটার

মাইক্রোব্লগিং সাইট টুইটার যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জভুক্ত হওয়ার পর তাদের শেয়ারমূল্য কত হবে সে বিষয়ে গবেষণা করছেন বিশ্লেষকরা। টুইটার জানিয়েছে, তাদের শেয়ারের মূল্য ১৭ ডলার থেকে ২০ ডলারের মাঝামাঝি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 06:06 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটার সাত কোটি শেয়ার বিক্রি করবে। শেয়ার বিক্রি থেকে ১৪০ কোটি  ডলার প্রাতিষ্ঠানিক মূল্যবৃদ্ধি করার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

বাজার গবেষকরা জানিয়েছেন, তাদের অনুমানের চেয়েও কমে শেয়ারমূল্য নির্ধারণ করেছে টুইটার। টুইটারের প্রস্তাবিত শেয়ার প্রতিষ্ঠানটির মূল্যের ১৩ শতাংশ। প্রাতিষ্ঠানিক মূল্যে যা হিসেব করলে দাঁড়ায় ১ হাজার ১০০ কোটি ডলার।

পিভোটাল রিসার্চ গ্রুপের ব্রায়ান ওয়াইসার বলেছেন, “তারা প্রতিষ্ঠানটির বেশ টেকসই ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) অর্জনের জন্যই এ রকম মূল্য নির্ধারণ করার চেষ্টা করছে, যা পরবর্তীতে আদর্শ বাজার পরিবেশ সৃষ্টি করবে।”

অন্যদিকে প্রতিষ্ঠানটির আইপিও থেকে জানা গেছে, মাইক্রোব্লগিং এ সাইটটির বর্তমান মাসিক ব্যবহারকারী ২১ কোটি ৮০ লাখ এবং প্রতিদিন সাইটটিতে ৫০ কোটি টুইট আদান-প্রদান হয়। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে টুইটারের শেয়ার বিক্রি এটিকে দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট কোম্পানিতে পরিণত করবে, এমনটাই জানিয়েছে বিবিসি।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আজরাফ/ওএসপি/এইচবি/আরএস/অক্টোবর ২৬/১৩