২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেস্কটপকে টপকাল মোবাইল ফোন

অনলাইন যোগাযোগ মাধ্যমে পরিবর্তন এনেছে মোবাইল প্রযুক্তি। অনলাইনে ছবি দেখা, মানচিত্রের ব্যবহার, আবহাওয়ার খবর এবং সোশাল নেটওয়ার্কিংয়ের কাজে ডেস্কটপ কম্পিউটারে চেয়ে এখন মোবাইল ফোনের ব্যবহার বেশি হচ্ছে। অনলাইন গবেষণা সংস্থা কমস্কোরের তথ্যের ভিত্তিতে অনলাইন পরিসংখ্যান পোর্টাল স্ট্যাটিস্টা তালিকাটি প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2013, 06:02 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, সোশাল নেটওয়ার্কিংয়ের ব্যবহারকারীরা শতকরা ৬৫ ভাগ সময় ব্যয় করে মোবাইল ফোন থেকে।

যদিও কিছু কিছু কাজের ক্ষেত্রে এখনও ডেস্কটপের ব্যবহারই বেশি। যেমন ই-কমার্স বা বিনোদনের খবর সংগ্রহে।

ওই তালিকা অনুযায়ী অনলাইনের ছবি দেখার ৯২ ভাগ ক্ষেত্রেই মোবাইল ফোন ব্যবহৃত হয়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মানচিত্রে কোনো স্থানের দিকনির্দেশনা খোঁজার প্রযুক্তিটি। এটি ব্যবহার করেন ৮৬ ভাগ ব্যবহারকারী। এর পরেই ৭৮ এবং ৬৯ ভাগ ব্যবহারকারী কারণে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছে গেইম এবং আবহাওয়ার আপডেট দেখা।