২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্ল্যাকবেরি মেসেঞ্জার ডাউনলোডের ধুম

উন্মুক্ত করার ২৪ ঘণ্টার মধ্যে গুগল প্লে ও আইটিউনস থেকে এক কোটির বেশি ডাউনলোড হয়েছে ব্ল্যাকবেরি মেসেঞ্জার (বিবিএম)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 05:14 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, অনলাইনে বিবিএম উন্মুক্ত করার পর বিভিন্ন দেশ থেকে বিবিএম মেসেঞ্জার ডাউনলোডের ধুম পড়ে। প্রথম আট ঘণ্টাতেই ৫০ লাখ ব্ল্যাকবেরি মেসেঞ্জার ডাউনলোড করা হয়।

সার্চ জায়ান্ট গুগল ও টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গে চুক্তির পর গুগল প্লে ও আইটিউনস থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে ব্ল্যাকবেরি মেসেঞ্জার। ইংরেজি, হিন্দি, আরবি, জাপানিজ, তুর্কি, থাই, ফ্রেঞ্জ, ডাচ, হিব্রুসহ বেশকিছু ভাষায় মেসেঞ্জারটি ব্যবহার করা যাবে বলে আইটিউনসে জানিয়েছে অ্যাপল।

এদিকে গুগল প্লে থেকে ডাউনলোড করা যাচ্ছে বিবিএম। এর মাধ্যমে ছয় এমবি পর্যন্ত ছবি, মিউজিক ও ভিডিও পাঠানো যাবে বলে ওয়েবসাইটে জানিয়েছে ব্ল্যাকবেরি। মেসেঞ্জারে টেক্সট ও ভয়েস চ্যাট ছাড়াও কিছু সুবিধার কথা জানিয়েছে ব্ল্যাকবেরি।

এদিকে ব্ল্যাকবেরি দাবি করেছে, এখন পর্যন্ত বিশ্বের যে কোনো অ্যাপ উন্মুক্ত করার একদিনের মধ্যে সবচেয়ে বেশিবার ডাউনলোডকৃত অ্যাপের অন্যতম বিবিএম।