২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের নজর এবার অফিস সফটওয়ারে

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের অফিস প্রোগ্রামের মতো কাজ করার উপযোগী বিনামূল্যের বা কমদামের অফিস অ্যাপ বানাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 05:09 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মাইক্রোসফট অফিস ব্যবহারের জন্য মাইক্রোসফটকে প্রচুর অর্থ দিতে হয়। অ্যাপল একই সেবা দেবে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে।

অ্যাপল ম্যাকিনটোস কম্পিউটারে বিনামূল্যে আইওয়ার্ক অ্যাপ্লিকেশন দিচ্ছে। এটি দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও স্প্রেডশিট প্রোগ্রামের মতো কাজ করা যায়।

এদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান রেটিক্যাল রিসার্চ জানিয়েছে, মাইক্রোসফট গ্রাহকদের কাছ থেকে অফিস প্রোগ্রাম ব্যবহার করার জন্য প্রচুর অর্থ নেয়। এখনও মাইক্রোসফট উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম থেকে উইন্ডোজ ৮ আপডেট করতে ১২০ ডলার নেয়। একে নেতিবাচকভাবে দেখছে বাজার বিশ্লেষকরা।

এদিকে মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাপল কম খরচে এ সেবা দেওয়ার কথা ভাবছে। এছাড়া আইওয়ার্ক অ্যাপ্লিকেশন অনলাইনেও ব্যবহারের সুযোগ করে দেবে বলে জানিয়েছে অ্যাপল।