একদিনেই পণ্য পৌঁছাবে ইবে
অনলাইনে কেনাবেচার ওয়েবসাইট ইবে ২০১৪ সাল থেকে নতুন কার্যক্রম যুক্ত করতে যাচ্ছে। নতুন কর্মকাঠামোয় যোগ হবে দ্রুত পণ্য সরবরাহ। এতে অর্ডার দেওয়ার দিনেই ক্রেতাকে পণ্য সরবরাহ করবে ইবে।
এক প্রতিবেদনে সংবাদবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের ২৫টি শহরে অর্ডার দেওয়ার দিনেই ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হবে।
একবছর ধরে নিউ ইয়র্ক ও স্যান ফ্রান্সিসকোতে এ সেবা দিচ্ছে ইবে। এতে অর্ডার দেওয়ার একদিনের মধ্যেই ক্রেতাকে পণ্য সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।
ইবের প্রেসিডেন্ট ডেভিন উইং জানিয়েছেন, কোম্পানিটি একটি লন্ডনভিত্তিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কিনতে যাচ্ছে। সপ্তাহখানেকের মধ্যেই শাটল নামের প্রতিষ্ঠানটি কেনার কথা রয়েছে। এতে কম খরচে লন্ডন ও বিশ্বের অন্যান্য শহরজুড়ে এ সেবা সম্প্রসারণ করা হবে।
