২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবির ক্লিক টু দুবাই পুরস্কার বিতরণ

সম্প্রতি ওয়াইম্যাক্স সেবাদাতা কিউবির ফেইসবুক পেইজভিত্তিক ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘ক্লিক টু দুবাই’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 06:29 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিউবি জানিয়েছে, প্রতিযোগিতাটি ২০১৩ সালের অগাস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার গ্র্যান্ড পুরস্কার ছিল দুজনের জন্য একটি দুবাই ট্রিপ। এতে জায়েদ হাসান বিজয়ী হন।

অন্য ১০জন বিজয়ী অংশগ্রহণকারীদের স্যামসাং ক্যামেরা উপহার হিসেবে দেওয়া হয়। বিজয়ীদের ফেইসবুক ভোট এবং বিচারকদের ফলাফল প্রদানের মাধ্যমে নির্বাচিত করা হয়।

বিচারকমণ্ডলীর মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন ঢাকা ট্রিবিউনের প্রধান আলোকচিত্রী জাকির হুসেইন, ফরাসি ফটো এজেন্সি জেপলিনের আলোকচিত্রী হাসান বিপুল এবং আলোকচিত্রী নূর জিলাল।

কিউবির কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডস বিভাগের প্রধান তাসনিম আইয়ুব কিউবির প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।