ফেইসবুক থেকে ‘নৃশংস’ দৃশ্য বাদ
এক মহিলার শিরশ্ছেদ নিয়ে প্রকাশিত এক ভিডিও ফাইল সোশাল নেটওয়ার্ক ফেইসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে। নতুন করে পেইজটিতে কী কী, প্রকাশ করা যাবে সে সম্পর্কেও নিয়ম জারি করেছে তারা।
সংবাদ সংস্থা বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, সরিয়ে ফেলার দুদিন পরেও ভিডিওটি পুনরায় প্রকাশিত হচ্ছে। মানুষের ভিডিওটির প্রতি আগ্রহের কারণ বুঝতে না পারলেও জুলাই মাসে ফেইসবুকের নতুন পরিচালনা পদ্ধতির কারণে এটি ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
ব্রিটেনের প্রধানমন্ত্রী একে ‘প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা’ বলে অভিহিত করেছেন। ফেইসবুকের নিরাপত্তা পরামর্শকেরাও এ নিয়ে কথা তুলছেন। এবার ফেইসবুক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা সংশোধিত নীতিমালা তৈরি করেছে।
“প্রথমে আমরা কোনো খবর প্রকাশের আগে তার মধ্যে ভয়ঙ্কর কিছু আছে কি না, তা দেখে তার ভয়ঙ্কর অংশটুকু সরিয়ে ফেলব। দ্বিতীয়ত কোনোকিছু প্রকাশের দায় এবং পাঠকদের কাছে এর গ্রহণযোগ্যতা বিবেচনা করব। এসবের উপর ভিত্তি করেই আমরা পোস্টটিকে সরিয়ে ফেলেছি।” বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
শিরশ্ছেদের ভিডিওটিতে আগে ব্যানার ইমেজের জায়গায় সতর্কবাণীর পর ভিডিওটি দেখা যাচ্ছিল। তবে বর্তমানে সেখানে ‘অনুপস্থিত’ নোটিশ ঝুলানো হয়েছে।
