২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুততম ইন্টারনেট দক্ষিণ কোরিয়ায়

পৃথিবীর দ্রুততম ইন্টারনেট ব্যবহারকারী দেশের তালিকার শীর্ষে আছে দক্ষিণ কোরিয়া। দেশটির ৪৫ শতাংশ লোক ১০ মেগাবিটের বেশি গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহার করে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 06:00 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

প্রযুক্তিভিত্তিক সাইট ম্যাশএবল এ বিষয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই তালিকার শীর্ষস্থানটি দখল করতে পারেনি। তালিকায় অষ্টম স্থানে রয়েছে দেশটি।

তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে জাপান এবং সুইজারল্যান্ড। দেশ দুটি এক তৃতীয়াংশ অধিবাসী দ্রুততম ইন্টারনেট ব্যবহার করে।

স্ট্যাটিস্টার চার্টে মোট ১০টি দেশের নাম তুলে ধরা হয়েছে। চতুর্থ, পঞ্চম এবং সপ্তম স্থানে রয়েছে, লাটভিয়া, নেদারল্যান্ডস এবং চেক রিপাবলিক। এর পরে উঠে এসেছে বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্যের নাম।