২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ফ্রান্সের অভিযোগ এনএসএর দিকে

এবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) বিরুদ্ধে অভিযোগ করেছে ফ্রান্স। ফ্রান্সের দৈনিক লা মঁদে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ও জাতিসংঘের দপ্তরে ফ্রান্সের ক‚টনৈতিকদের উপর গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্র সরকারের ওই প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:51 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

সংবাদ সংস্থা বিবিসি ও প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল পৃথক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তরের সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের নথি থেকেই আড়ি পাতার বিষয়টি প্রথম জানা যায়।

যুক্তরাষ্ট্রের এ ধরনের কর্মকাণ্ডে ব্রাজিল, মেক্সিকো ও ফ্রান্স ক্ষোভ প্রকাশ করেছে। এদিকে এনএসএ জানিয়েছে, ফ্রান্সও একই ধরনের কর্মকাণ্ডে যুক্ত। প্রতিটি দেশই এ কাজটি করে।