২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার আক্রমণ প্রতিরোধে গুগল

ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনা বাড়ায় এবার পদক্ষেপ নিয়েছে ইন্টারনেট জায়ান্ট গুগল। ‘প্রজেক্ট শিল্ড’ নামের নতুন ওই টুল প্রতিরোধ গড়বে সাইবার আক্রমণের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 04:24 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, শক্তিশালী সাইবার প্রতিরোধ গড়তে গুগল নতুন এ সেবা চালুর কথা জানিয়েছে।

সাইবার আক্রমণকারীরা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক (ডিডিওএস)-এর মাধ্যমে ওয়েবসাইটের ট্রাফিক কৃত্রিমভাবে বাড়িয়ে ওয়েবসাইট অচল করে দেয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সাময়িকভাবে অচল করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় সাইবার সন্ত্রাসীরা।

এমন পরিস্থিতি মোকাবেলায় গুগল আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। চালু করেছে প্রজেক্ট শিল্ড নামে প্রতিরোধ ব্যবস্থা। যেটি ওয়েবসাইট অচল হওয়া থেকে রক্ষা করবে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গুগল আইডিয়াস সামিটে এ সেবাটি চালুর ঘোষণা দিয়েছে গুগল। নতুন এ প্রযুক্তি ওয়েবসাইটের ঝুঁকি কমিয়ে দেবে বলে জানায় গুগল। সিরিয়া, মিশরসহ অন্যান্য দেশ থেকে আসা সাইবার আক্রমণ প্রতিরোধে এটি ব্যবহার হবে।

আপাতত সেবাটি বিনামূল্যে দিলেও ভবিষ্যতে গুগল এ জন্য আলাদা ফি নির্ধারণ করতে পারে বলে জানানো হয়েছে।