২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরল ব্ল্যাকবেরি মেসেঞ্জার

সেপ্টেম্বরে বিশৃঙ্খল অবস্থার পর নতুন করে মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএস চালিত মডেলের জন্য ব্ল্যাকবেরি মেসেঞ্জার সার্ভিস (বিবিএম) আগ্রহীদের জন্য উন্মুক্ত করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবনীতা সেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 04:20 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, বিনামূল্যের অ্যাপ্লিকেশনটি এখন গুগল প্লে, অ্যাপ্লিকেশন স্টোর এবং কিছু স্যামসাং অ্যাপ্লিকেশন স্টোরে পাওয়া যাচ্ছে।

ব্যবহারকারীদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোডের পর ব্যবহারের জন্য ইমেইল ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনুমতি পাওয়া গেলে এটি ব্যবহার করা যাবে বলে বিবিসিকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত মাসে বিবিএম সফটওয়্যারটি লিক হয়ে যাওয়ায় এর বিতরণ স্থগিত করে ব্ল্যাকবেরি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাত্র সাত ঘণ্টার মধ্যেই প্রায় ১০ লাখ ব্যবহারকারী সেই বিবিএম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিল, যা একটা বিশৃঙ্খলা তৈরি করে। ফলে এর বাজারজাতকরণ স্থগিত করে প্রতিষ্ঠানটি।

কী থাকছে বিবিএম অফারে

ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার এসএমএস অপশনে নতুন এক মাত্রা যোগ করবে। কোম্পানিটি এই প্রযুক্তিতে যোগ করেছে ছবি পাঠানো, অডিও মেসেজ, ভয়েস এবং ভিডিও কলের সুবিধা। এছাড়া এতে থাকবে গ্রুপ ফ্যাসিলিটি যা ব্যবহারকারীর ছবি, লিস্ট এবং ক্যালেন্ডার অ্যাপয়েন্টমেণ্ট পরিচিত ব্যক্তিদের মাঝে শেয়ারিংয়ে ব্যবহৃত হয়।

চ্যানেলস নামে অ্যাপটির নতুন সংযোজিত ফিচারের মাধ্যমে কোনো ব্র্যান্ড এবং সেলিব্রিটিদের বিভিন্ন খবরাখবর আগ্রহীরা জানতে পারবেন।