নোকিয়ার নতুন ফ্যাবলেট ও ট্যাবলেট
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে লুমিয়া ১৫২০ এবং লুমিয়া ১৩২০ নামে বড় স্মার্টফোন-- ফ্যাবলেট ও লুমিয়া ২৫২০ ট্যাবলেট ডিভাইস উন্মোচন করল মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া।
সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের কোনো শহরে কোনো পণ্যের প্রথম উন্মোচন করল নোকিয়া।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত ফ্যাবলেটটিতে ছবি তোলার পর ফোকাস পরিবর্তন করার সুবিধা রয়েছে। আর উইন্ডোজ আরটি মডেলের ট্যাবলেটটি সফট জায়ান্ট মাইক্রোসফটের সারফেস মডেলের মতোই ৪জি ডেটা চিপবিশিষ্ট।
লুমিয়া ১৫২০ এবং লুমিয়া ১৩২০ ফ্যাবলেট দুটিরই ছয় ইঞ্চি ডিসপ্লে রয়েছে। যার ফলে এদের হোম স্ক্রিনে একসঙ্গে আগের তুলনায় বেশি অ্যাপ্লিকেশন দেখা যাবে।
লুমিয়া ২৫২০ হচ্ছে মাইক্রোসফট ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের তৈরি প্রথম উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেট ডিভাইস। এতে ৪জি ডেটাসুবিধা রয়েছে।
সম্প্রতি মাইক্রোসফট নোকিয়াকে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৩ সালের মধ্যে বাজারজাত করা ট্যাবলেটের ১.৭ ভাগ হয় উইন্ডোজ আরটি বা উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত হবে।
