২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার্টআপে প্রথম বিনিয়োগ জাকারবার্গের

একসময় যার নিজের প্রতিষ্ঠানই ছিল একটি স্টার্টআপ সেই ফেইসবুকের সিইও মার্ক জাকারবার্গ স্টার্টআপে প্রথম বিনিয়োগ করলেন। প্যানোরামা এডুকেশন ফার্ম নামের স্টার্টআপের উদ্দেশ্য ডেটা অ্যানালিসিসের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 04:00 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, শিক্ষার মান উন্নয়নে তহবিলটিতে ৪০ লাখ ডলার সংগৃহীত হয়েছে। এটি জানামতে জাকারবার্গের প্রথম স্টার্টআপ বিনিয়োগ।

প্যানোরামা দাবি করেছে, কে-১২ স্কুলের জন্য তারা জরিপ চালিয়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ লাখের বেশি শিক্ষার্থীকে ‘ডেটা ড্রাইভেন সলিউশনস’ সেবা দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা অ্যারন ফিউয়ার বলেন, “আমাদের স্কুলগুলোতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফিডব্যাকের কার্যকর ব্যবস্থা ছিল না। এ ধরনের তথ্য ব্যবস্থা শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ততা বাড়াতে সহায়ক হবে।”

এতে আরও বিনিয়োগ করেছে জেফ ক্লেভিয়ারস সফটটেক ভিসি, গুগল ভেনচার্স, অ্যাস্টন কুচারের এ-গ্রেড ইনভেস্টমেন্টস ও ইয়েল ইউনিভার্সিটি।